বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বারকে (৭৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১ টার দিকে শহরের পান্না চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফকীর আব্দুল জব্বার রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে দুপুর পৌনে ১ টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়েছে।’ বিকেলে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জব্বার গ্রেফতার
-
মোঃ হেলাল উদ্দিন সরদার রাজবাড়ী জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৫:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৩৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























