ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের দুই, দুইবারের মেম্বার ও কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য (সাবেক ) এবং গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ছিলেন- মোঃ শফিকুল ইসলাম মেম্বার।
আজ রোজ রবিবার ২২ জানুয়ারি ২০২৫ ইং সকাল ১০ টা ৩০ মিনিটের সময় এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলেন ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল ২৩ ই জানুয়ারি ২০২৫ ইং রোজ সোমবার সকাল ৯ ঘটিকায় সময় কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে।
মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে । উক্ত জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।
কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় এস ,এস, সি- ব্যাচ ১৯ ৯৭ সালে তিনি এসএসসি পরীক্ষা পাস করেছে। তিনি মৃত্যু কাল – স্ত্রী সহ ৪টি মেয়ে ২টি ছেলে রেখে গেছেন । ছেলে মেয়ে তারা সবাই নাবালক ।
এসএস সি ১৯ ৯৭ ব্যাচ বন্ধু বান্ধবীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। আল্লাহ পাক যেন তাকে উচ্চ মাকাম দান করা করেন ।
১৯৯৭ সালের এসএসসি ব্যাচ তার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে কথা বলে জানতে পেরেছি ।
তারা বলেন মোঃ শফিকুল ইসলাম অত্যন্ত উদার মনের একজন ব্যক্তিত্ব ও ভালো মানুষ ছিল ।
কোন দিন আমাদের বন্ধু বান্ধবীদের সাথে খারাপ আচরণ করেন না। এবং সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করতেন।
তার পরিবারের জন্য আমরা দোয়া করি।
আমাদের ক্লাসমেট মোঃ শফিকুল ইসলাম কে । আল্লাহ পাক যেন তাকে বেহেস্তের উচ্চ মাকাম দান করুন আমিন।
মোঃ শাহ আলম খন্দকার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) 






















