ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

জামালপুরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আপেল গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামান তালুকদার আপেল (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, গত ১৭ জানুয়ারি জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রেপ্তারকৃত আসামি আসাদুজ্জামান তালুকদার আপেল গংরা তার চাচাতো ভাই আতাউর রহমান বিপুল (৫০) উপর হামলা চালায়। এসময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ এবং চাইনিজ কুড়াল দিয়ে আতাউর রহমান বিপুলকে এলোপাথারিভাবে কুপাতে থাকে এবং ভিকটিম বিপুলের ডানহাত ও ডান পা শরীর হতে বিচ্ছিন্ন করে ফেলে। এক পর্যায়ে ভিকটিম বিপুলের স্ত্রী মুক্তা বেগম ও তার মা আসমা বেগম আসামিদের থামাতে গেলে আসামীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাত-পা বিছিন্ন হওয়া বিপুলকে মৃত ঘোষনা করেন এবং বিপুলের স্ত্রী ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরবর্তীতে ঘটনার দিন নিহত বিপুলের ভাই আলামিন বাদী হয়ে সরিষাবাড়ি খানায় ১০ জনকে নামীয় ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরও বলেন, মামলা দায়েরের পর সরিষাবাড়ি থানা পুলিশ তাৎক্ষনিক বিভিন্নস্থানে অভিযান করে এজাহারনামীয় ২নং আসামী মোছা. আনোয়ারা বেগম ও ৪ নং আসামী সাজিত ইসলাম তানজিল কে গ্রেপ্তার করে। এরপর ২০ জানুয়ারি জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাজিপুর মেট্রোপলিটন এলাকার চক্রবর্তী ট্যাক এলাকা হইতে এজাহারনামীয় ৭নং আসামী তানজিল ইসলাম তাসিন (২৬), ৮নং আসামী মো. তাসলিমুল ইসলাম তমাল (২২) ও ৯নং আসামী বিন্দু তালুকদার (২৪) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই মামলায় চলতি মাসের ৭ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী এলাকা হতে মামলার এজাহার নামীয় ৫ নং আসামী রোকেয়া ওরফে তুহিনা বেগম (৪২) গ্রপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, এই হত্যা মামলার এজাহার নামীয় ৬ জন আসামী আটক হলেও ১ নং আসামিসহ ৪ জন গা ঢাকা দেয়। পরবর্তীতে শনিবার মধ্যরাতে জামালপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং মাধবপুর থানার হরিপুর এলাকা হতে মামলার প্রধান আসামী আসাদুজ্জামান আপেল কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আপেল সরিষাবাড়ির তারাকান্দি এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

উল্লেখ্য, এই ঘটনায় এজাহারনামীয় মোট ১০ জন আসামীর মধ্যে ইতমধ্যে ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা পুলিশ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

জামালপুরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আপেল গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫