নিজেদের শৈশবের স্কুল কে ভালোবেসে বন্ধুরা উক্ত বিদ্যালের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সকল খরচ বহন করে,সার্বিক সহযোগিতায় অংশ গ্রহণ করে, বর্নীল আয়োজনের মাধ্যম সম্পন্ন করলো ২০২৫ এর উক্ত অনুষ্ঠান। এমন কিছু মানবতার ফেরিওয়ালা বন্ধুদের দের তুলে ধরেছে বাংলা ট্যালেন্ট টিভি। বলছি ঢাকা জেলা ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ঐতিহ্য বাহী ৩ নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কথা। ৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ২১ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আয়োজন করলো ৩নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৭ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী দুই দিন ব্যাপি অনুষ্ঠানের ১ম দিন।উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন জনাব মো সাইদুর রহমান, সরকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ধামরাই ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব,পলি রানি সরকার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) ধামরাই ঢাকা। এছাড়াও সন্মানিত অথিতি উক্ত স্কুলের ব্যাচ ১৯৯০ এর শিক্ষার্থীরা এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান কে অলংকৃত করেছেন জনাব,আওলাদ হোসেন খান বায়োজিদ,বর্তমান সরকারের অতিরিক্ত সচিব এবং রাজাপুর গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুর রাজ্জাক খান রানা। প্রতিষ্ঠাতা পরিচালক গুলশান কমার্স কলেজ।এছাড়াও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ খান সহ সকল শিক্ষক ও শিক্ষিকা এবং রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল খালেক সহ সকল শিক্ষক ও শিক্ষিকা।অনুষ্ঠানের মধ্য মনি উক্ত ব্যাচ ১৯৯০ যারা সহযোগিতা করেছে তারা তাদের অভিব্যক্ত জানালো মনোমুগ্ধকর ডিসপ্লে নৃত্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান আমাদের বাংলা ট্যালন্ট টিভি কে।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে পাশে ছিল ট্যালেন্ট টিভি রাজাপুর ধামরাই ঢাকা। বিশেষ করে আকর্ষণ ছিল এ যেমন খুশি পারো সাঁজো উক্ত ইভেন্টটি।
সংবাদ শিরোনাম ::
ধামরাই রাজাপুর সরকারি প্রা: বিদ্যালয়ের অনুষ্ঠান সম্পন্ন
-
সায়েদ - আপডেট সময় ১২:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৯৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























