ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

ঢাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

ঢাকা সাভার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ,
ঢাকা সাভারের আশুলিয়ায় সকালের নাস্তা তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন ওষুধ কারখানার কর্মী মো. জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী এবং চামড়াজাত পণ্য কারখানার কর্মী বিউটি বেগম (৩৫) আর তাদের মেয়ে তানহা (৫)।

আহতদের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। বর্তমানে তারা দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

আহতদের প্রতিবেশী মো. হাবিব বলেন, ‘সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের তিনজনই দগ্ধ হন। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। বিস্ফোরণে তাদের ঘরের জানালাও বেঁকে গেছে। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে – সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় বলে জানতে পেরেছি।’

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিল। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়, অন্যরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

ঢাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

আপডেট সময় ১২:১১:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫