ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মির্জাপুরে স্কুলছাত্রী অপহরণ থানায় মামলা করায় হামলা আহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় অভিযোগ করায় বাদী ও ছাত্রীর পিশা (ফুফা) ওপর হামলা করেছে অপহরণের সাথে জড়িতরা। শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত বাদী খুশী মোহন মন্ডল (৬৫) ও পিশা (ফুফা) গিরেন সরকার (৩৫) কে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার (১৭ ফ্রেরুয়ারি) উপজেলার দেওহাটা উচ্চ বিদ্যালয়ের অপহৃত দশম শ্রেণীর ছাত্রী (১৪) প্রতিদিনের মত ক্লাশে যায়। সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এরমধ্যে একই গ্রামের খুশী মন্ডলের ছেলে খোকন (২৩) ওই ছাত্রীর সাথে নিজের ছবি ফেসবুকে ছেড়ে দেয়। খোকন ওই ছাত্রীকে অপহরণ করে অন্যত্র গোপন স্থানে অবস্থান করছেন ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে ছাত্রীর দাদু খুশী মোহন মন্ডল মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে ছাত্রী অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে অপহরণকারী খোকনের লোকজন শুক্রবার রাত নয়টার দিকে বাদী খুশী মোহন ও পিশা গিরেনের ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। রাতে আহত দু’জনকেই কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন বাদী খুশী মোহন মন্ডল বলেন, নাতিনকে ফিরে পেতে থানায় যাওয়ায় খোকনের ভাই রিপন, প্রকাশ, গোপাল ও শম্ভুসহ ৫/৭ জন মিলে আমাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করেছে।মামলার তদন্তকারী অফিসার দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরুন্নবী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বাদী ও ছাত্রীর ভগ্নিপতির ওপর হামলার বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মির্জাপুরে স্কুলছাত্রী অপহরণ থানায় মামলা করায় হামলা আহত ২

আপডেট সময় ০৯:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫