কুষ্টিয়ার মিরপুর উপজেলা হাজী কল্যাণ পরিষদের বাৎসরিক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা হাজী কল্যান পরিষদের সভাপতি হাজী ফজলুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব শেখ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামিক ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড.আ.ছ.ম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কল্যান পরিষদের পৌর সভাপতি আশরাফুল হক।সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন হাজী কল্যান পরিষদের উপজেলা সহ-সভাপতি ও উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল মতিন। এছাড়া “শিরক,বিদআত ও নিফাকের প্রকার,পরিনতি ও সামাজিক অবক্ষয় ” সম্পর্কে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা মুফতি আব্দুল হান্নান।”ইসলাম প্রতিষ্ঠায় অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা সম্পর্কে বক্তব্য রাখেন ধর্মীয় সম্পাদক মুফতি হাবিবুল্লাহ।”কাবার শপথ ও হজ্ব পরবর্তী জীবনযাপন “সম্পর্কে বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ আবুল হাশেম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী কল্যান পরিষদের মিরপুর পৌর ধর্মীয় সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ধুবইল ইউনিয়ন সভাপতি আফজাল হোসেন,আমবাড়িয়া ইউনিয়ন সভাপতি রবজেল হোসেন,মালিহাদ ইউনিয়ন সেক্রেটারি বাবুল আক্তার,কুর্শা ইউনিয়নের জাকির হোসেন,পোড়াদহ ইউনিয়ন সভাপতি হাফেজ ওমর ফারুক,ছাতিয়ান ইউনিয়ন সভাপতি সোহরাব আলী,সদরপুর ইউনিয়ন সভাপতি হামিদুল হক,আমলা ইউনিয়ন সভাপতি তৌকিবুল্লাহ,ফুলবাড়িয়া ইউনিয়ন সেক্রেটারি বাসতুল্লাহ মালিথা,বারুইপাড়া ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, তালবাড়িয়া ইউনিয়ন সেক্রেটারি আলমগীর হোসেন, বহলবাড়িয়া ইউনিয়নের মাও.মনিরুজ্জামান, চিথলিয়া ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক রিয়াস্তুল বারী প্রমুখ। এ সময় বক্তারা বলেন হাজী কল্যান পরিষদ গঠন হয়েছে হাজীদের পাশে থাকার জন্য। সুতারাং এ পরিষদের একজন সদস্যও যেনো বিনা চিকিৎসায় মারা না যায়,সে ব্যাপারে আমাদের প্রত্যেক সদস্যকেই খেয়াল রাখতে হবে।প্রত্যেক সদস্যের বিপদে হাজী কল্যান পরিষদ পাশে দাঁড়াবে।
সংবাদ শিরোনাম ::
মিরপুর উপজেলা হাজী কল্যাণ পরিষদের বাৎসরিক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
-
সাইদুর রহমান মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- ৭১৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























