সিটি প্রেসক্লাব রংপুরের নবনির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক ও পারিবারিক মিলনমেলা উপলক্ষে দু’দিনব্যাপী ইনডোর গেমস শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় সিটি প্রেসক্লাব মিলনায়তনে ইনডোর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের আজীবন সদস্য তরুণ উদ্যোক্তা তানভীর আহমেদ তুষার। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, ক্রীড়া উপকমিটির আহবায়ক হাসান ফেরদৌস রাসেল। এসময় উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম খলিল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, সদস্য আসাদুজ্জামান আরমান, আলী হায়দার রনি, শাহ নেওয়াজ জনি, আকতারুল জামান আকতার,নুরুন্নবী নুরু, আলামিন, নুর মোহাম্মদসহ অন্যান্য সদস্যবৃন্দ। উদ্বোধন শেষে ক্লাব সদস্যরা গ্রুপ ভিত্তিক ইনডোর গেমসে তিনটি ইভেন্টে ৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। আগামী ২৬ ফেব্রুয়ারি কার্যকরি কমিটির অভিষেক ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। সেখানেই ইনডোর গেমসের পুরস্কার বিতরণ করা হবে।
সংবাদ শিরোনাম ::
রংপুর সিটি প্রেসক্লাবে ইনডোর গেমস উদ্বোধন
-
নুরুন্নবী, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৮:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৯৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























