মানিকগঞ্জ শিবালয় উপজেলা রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা শীর্ষক এক আলোচনা সভা ২২ ই ফেব্রুয়ারি শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এ. জিন্নাহ কবির। উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী,সাধারণ সম্পাদক হাজী মোঃমিজানুর রহমান লিটন,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মনিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃসায়েদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচারণা সভায় সঞ্চালন করেন উলাইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল বারি হিরু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। এ সময় প্রধান অতিথি উপস্থিত সকল নেতাকর্মীদেরকে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব জনসাধারণের মাঝে তুলে ধরার জন্য আহ্বান জানান।
সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জ শিবালয়ে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত
-
মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৮:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- ৭৬৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























