২২ ফেব্রুয়ারি-২০২৫ (শনিবার) গাজীপুরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায় “মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৫” ( সিজন ১) এর উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল খেলায় ‘কর্নপুর শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ’ জয় লাভ করে।
খেলাটি উদ্বোধন করেন জনাব মোঃ খুরশীদুর রহমান সোহেল,সিনিয়র যুগ্ন আহ্বায়ক-শ্রীপুর উপজেলা যুবদল। প্রধান অতিথি ছিলেন জনাব খন্দকার আসাদুজ্জামান সাবেক চেয়ারম্যান- গোসিংগা ইউনিয়ন পরিষদ ও সভাপতি- গোসিংগা ইউনিয়ন বিএনপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক সরকার বুলু,সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি-শ্রীপুর থানা ছাত্রদল ও জনাব ফজলুল করিম নয়ন,যুগ্ম আহ্বায়ক- শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দল। প্রধান অতিথি অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় উনার প্রতিনিধি জনাব মারুফ আহমেদ সবুজ, (আহবায়ক – গাজীপুর জেলা যুবদল) প্রধান অতিথির আসন অলংকৃত করেন। কর্নপুর শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের বিপক্ষে “তারক বাচ্চু মেম্বার ফুটবল একাদশ”। খেলার প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে ৫-৩ গোলে কর্নপুর শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলাটি ছিল নাইন সেটের। বিজয় দলের টিম মেম্বার ছিল সজীব সরকার। অন্যান্য খেলোয়ারা হলো:জয়, শাহরুল,হৃদয়,রাসেল,রাকিব, রিপন,হালিম ত্রিপুরা,আলবার্ট ত্রিপুরা ও নাইজেরিয়ান খেলোয়াড় কামারা।দলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ সিদ্দিকুর রহমান বেপারী, সভাপতি, ১ নং ওয়ার্ড বিএনপি- গোসিংগা ইউনিয়ন।
সংবাদ শিরোনাম ::
কর্নপুর শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের জয়লাভ
-
কবির আকন্দ (শ্রীপুর প্রতিনিধি) - আপডেট সময় ০৮:২৬:২০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- ৭১৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























