কমলনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুক্রবার সকালে উপজেলা হলরুম স্পন্দনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদের নেতৃত্বে কমলনগর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামান বলেন, যে কোনো সমস্যা নিরসনের জন্য আমাকে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। কমলনগর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ।কমলনগর উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যেও কমলনগরে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
মোঃ নুর হোসেন,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: 






















