চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শাহ আমানত হলের সামনে ২২ফেব্রুয়ারি মধ্যরাত ৩.৩০মিনিটে অগ্নিকাণ্ড ঘটে এতে বিশ্ববিদ্যালয় এরিয়ার তিনটের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দোকানিরা মনে করছেন এতে কোন হতাহতের সংখ্যা না থাকলেও পুড়েছে তিনটি দোকান। গাউছিয়া হোটেল, একটি কনফেকশনারির দোকান, ও একটি স্টিলের আলমারির সরঞ্জামের দোকান। মধ্যরাতে আগুন লাগার ফলে হলের সাধারণ শিক্ষার্থীরা আগুন নিভানোর প্রাথমিক চেষ্টা করেন। তবে পরবর্তীতে হাটহাজারী থানার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে রাত ৪:৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে তিনটির দোকান পুরোপুরি পুড়ে ছাই যায়, গাউছিয়া হোটেলের সাথে কথা বলে জানা যায়, আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। অন্যান্য বাকি দুটি দোকান ও প্রায় সমপরিমাণ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।
হুটহাট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আগেও ঘটে গেছে নানা অগ্নিকান্ডের ঘটনা। মূল ক্যাম্পাসে এ ঘটনা একদিকে যেমন দোকানিদের ব্যবসায়ে নিরুৎসাহিত করছে অন্যদিকে শিক্ষার্থীদের মনেও ভয় ও ভীতির সৃষ্টি করছে।
শিক্ষার্থীদের দাবি বৈদ্যুতিক বিষয় আরো সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এমন অগ্নিকাণ্ড থেকে রেহাই পাওয়া যাবে।
সংবাদ শিরোনাম ::
মধ্যরাতে ক্যাম্পাসে আগুন পুড়ে ছাঁই ৩ টি দোকান
-
সালাহ উদ্দিন আহমেদ চবি প্রতিনিধি - আপডেট সময় ১২:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৫৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























