ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

সমস্ত ভেদাভেদ ভুলে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিক মাদারীপুরের শিবচরে বিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। ঐক্য গড়ে তুলি, ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।’ তিনি বলেন, ‘আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।’ এ সময় বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বাহাদুরপুর পীর মঞ্জিলের গদিনশীন পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ও জেলা উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালিদ হোসেন বলেন, হাজী শরীয়তউল্লাহ ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনিই হচ্ছেন উপমহাদেশের প্রথম শহীদ। আমরা আশা করি আগামীতে বই-পুস্তকে হাজী শরীয়তুল্লাহর জীবনী ও সমাজ সংস্কারে তার অসামান্য অবদানের বিষয় তুলে ধরা হবে।’ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন নিবন্ধন না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, অনেক ছোট ছোট দল যেখানে নিবন্ধন পেয়েছে, সেখানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন কেন নিবন্ধন পাবে না। আপনারা নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র পাঠান।’ বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১২:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫