ডেভিল হান্ট অভিযানে রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) সন্ধ্যার দিকে কাউনিয়া থানা পুলিশ অভিযান পরিচারনা করে উপজেলা সদরে টিভিএস মটরসাইকেলের বিক্রয় কেন্দ্র থেকে এই নেতাকে গ্রেফতার পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকার সাবেক কৃষি কর্মকর্তা তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর হাসান । তিনি কাউনিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর হাসানের বিরুদ্ধে দেশের স্থিতিশীলতা, রাষ্ট্রের নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগ রয়েছে। ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া শেষে তাকে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
নুরুন্নবী, স্টাফ রিপোর্টার 






















