শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার রাত ১২টা ১মিনিটে ভেদেরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন, ভেদেরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মাদ মোজাহেরুল হক।
এরপর পর্যায়ক্রমে ভেদেরগঞ্জ পুলিশ সুপার মুশফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধাগন,ভেদেরগঞ্জ থানা ওসি পারভেজ হাসান সেলিম, সখিপুর থানা ওসি এ কে এম ওবায়দুর রহমান,উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা, ভেদেরগঞ্জ বিএনপির অঙ্গসংগঠন, জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি পালন উপলক্ষে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে শহীদ মিনারের আশপাশের এলাকায় মোতায়েন করা হয় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।
মোঃআনোয়ার হোসেন বাবু, শরীয়তপুর জেলা ব্যুরো প্রধান 






















