রংপুরের বদরগঞ্জে শরীরে পেট্রোল ঢেলে দিয়ে অজ্ঞাতনামা এক নারীকে (৩৫) পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালিরঘাট সংলগ্ন কামারের ডাঙ্গাপাড়া এলাকার ভুট্রা খেতে এঘটনা ঘটে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে খরব পেয়ে ঘটনাস্থল থেকে বদরগঞ্জ থানা পুলিশ ভুট্রা খেত থেকে অজ্ঞাত ওই নারীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় লোকদের ধারণা, রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে শরীরে পেট্রোল বা দাহ্য পদার্থের মাধ্যমে আগুন দিয়ে মুখ শরীল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। রাতে ওই অজ্ঞাত নারীর মরদেহের শরীরের বাম হাতটি বন্যা শিয়াল ছিঁড়ে খেয়েছে।
এবিষয়ে স্থানীয় সেচ পাম্প চালক হাবিবুর রহমান জানায়, আমি সকাল বেলা জমিতে সেচ দিতে গিয়ে রাম বাবু নামে এক কৃষকের ভুট্রা খেতে আগুনে পোড়া এক মহিলার লাশ দেখতে পাই। তখন আমি চিল্লাচিল্লি করি তার পর এলাবা বাসি আশে এসময় লাশের পাশে একটি প্লাষ্টিকের বোতল পড়ে থাকতে দেখেছি। এলাকা বাসি সুশান্ত চন্দ্র রায় বলেন, ওই নারীর বাম হাত বন্যা শেয়াল খেয়ে ফেরেছে। পরে বদরগঞ্জ থানা পুলিশকে খবর দেই। জানা যায়, ঘটনারদিন সকালে কালিরঘাটের পাশে কামারের ডাঙ্গা মাঠে একটি ভুট্টা খেতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান, বলেন খবর পেয়ে ভুট্রা খেত থেকে আগুনে পোড়া অজ্ঞাত এক নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরো বলেন, ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নাই। একটি ইউডি মামলা করা হয়।
নুরুন্নবী,স্টাফ রিপোর্টারঃ 






















