ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন

পঞ্চগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে এই ৭ দিনব্যাপী বই মেলার উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, হোসাইন, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, জেলা জজ কোর্টের গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারি প্রমুখ।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের বই মেলায় মোট ২৮টি স্টল অংশ নিয়েছে, যেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রকাশনী সংস্থাগুলো তাদের বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য এনেছে। বইপ্রেমীদের জন্য এই মেলা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে এবং নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।
বই মেলাটি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উন্মুক্ত থাকবে এবং বিভিন্ন সাহিত্যিক, লেখক ও গবেষকদের উপস্থিতিতে মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলার উদ্বোধন

আপডেট সময় ০৯:১৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫