ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কাইতলা আলীম উদ্দিন জুবেদা অনার্স কলেজে। গত ২০ জানুয়ারি ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে কলেজে কিছু মূল্যবান কাগজপত্রসহ সিসি ক্যামেরা মনিটর চুরি হয়েছে।
সকাল ১০ ঘটিকার সময় লোক মুখে শুনতে পেয়ে তাৎক্ষণিক কলেজের মধ্যে প্রবেশ করি। কলেজের অধ্যক্ষ আবু জাহেল সাহেবের সাথে গেটের মধ্যে সাক্ষাৎত হয় ।
কলেজের অধ্যক্ষ আবু জাহেল সাহেবের সাথে চুরির ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন। এখন আমি তালা দিয়ে এসেছি নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জানিয়েছি পুলিশ আসিতেছে ।একসাথে যাব দেখার জন্য এই বলে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করেন।
কিছুক্ষণ পরে শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ শাহ আলম সাহেব এসে কলেজের মধ্যে প্রবেশ করলেন । তখন গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করেন কলেজের অধ্যক্ষ আবু জাহেল সাহেব।
চুরি হওয়া কিছু আলামত দেখতে পেরেছি এবং ভিডিও করেছে ও আলামত গুলো সংগ্রহ করি।
কলেজের অধ্যক্ষ আবু জাহেল সাহেবকে চুরির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন ।
যে এখানে কি কি জিনিস চুরি হয়ে গেছে এখন তিনি পুরোপুরি বলতে পারছেন না। তিনি বলে আমাদেরকে বলেন আমাদের কলেজের শিক্ষকদের আলমারিও ভেঙেছে সুতরাং আমি তাদেরকে নিয়ে ভালোভাবে চেক করে জিডি করিব ।
তিনি আরো বলেন শিক্ষক আমার রুম এবং প্রশাসনিক রুমে অনেকগুলা আলমারি ভেঙ্গে ফেলেছে সুতরাং আমি শিক্ষকদের কে নিয়ে ভালোভাবে চেক করে তালিকা করে নবীনগর যাইয়া জিডি করব।
শিবপুর অস্থায়ী ক্যাম্পের পুলিশ আইসি মোঃ শাহ আলম বলেন কলেজের অধ্যক্ষ কে বলেন আপনারা চূড়ান্ত তালিকা করে আমার কাছে নিয়ে যাবেন ।আমি থানাতে জমা দেব এবং জিডি করবেন তদন্ত করে পরে আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাল্লাহ।
মোঃ শাহ আলম খন্দকার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) 























