মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার গাইবান্ধার সাদুল্লাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। রাত ১২টা ১ মিনিটে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাব, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যদের প্রভাতফেরি, শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি এবং সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মহান ভাষা আন্দোলনে অমর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বাদ জোহর ভাষা শহিদদের রূহের শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দিনের সুবিধামত সময়ে সকল মন্দির গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
-
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























