ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)।

আজ ভোরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী -এর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ পল্লবী, মিরপুর-১২ এর অস্থায়ী ক্যাম্পাসে ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ের উপর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা দত্ত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৫২ সালের ভাষা শহিদদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেইসাথে তিনি জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শিক্ষার্থী, শিশু ও অন্যান্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে শুদ্ধ ও প্রমিত বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে এবং বাংলা ভাষা রক্ষা, দেশ-বিদেশে প্রসার ও চিরঞ্জিবতা প্রদানে সকলকে সচেষ্ট হওয়ার প্রতি উদাত্ত আহবান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সবশেষে, ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা, বাংলা ভাষার সার্বজনীন ব্যবহার এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

আপডেট সময় ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫