নওগাঁ জেলায় সংগঠন গোছানোর কাজ শেষে ৬টি আসনের প্রায় ৫ টিতেই প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত সরকারের আমলে তেমন কোন কর্মকাণ্ড দেখা না মিললেও এখন তার ব্যাপক পরিবর্তন হয়েছে।
এ সংসদীয় আসনের নওগাঁ-৬ এর প্রায় সকল ইউনিয়নে সাংগঠনিক তৎপরতা জোরদার করে নিরলস ভাবে কাজ করেছে এ দলটি। ইতোমধ্যে এ আসনে বেশ কয়েকটি ইউনিয়নে তৈরি করেছে ভোটের মাঠে লড়াই করার শক্ত অবস্থান।
অত্যন্ত সতর্কতার সাথে প্রার্থীর ছবি সম্বলিত ছোট ছোট পোস্টার হাট বাজার দোকানে পাড়া মহল্লায় বিলি করছে কর্মীরা বলে সুত্রে জানাগেছে।
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন কে ঘিরে আটঘাট বেঁধে এ আসনে বিভিন্ন কৌশল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামাতে ইসলামি এ দলটি। পরিচ্ছন্ন, ক্লিন ইমেজের নেতাদের সমন্বয়ে ঘোষণা করা হয়েছে কর্মী ব্যান্ধব ইমেজের সম্ভাব্য প্রার্থীর নাম। প্রার্থী বেশির ভাগ ক্ষেত্রেই সমাজে ক্লিন ইমেজের হওয়ায় তার মাধ্যমে ভোটের মাঠে ব্যাপক প্রভাব ফেলতে পারে জামায়াত এমনটি ধারণা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আত্রাই উপজেলা জামায়াতের আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।#
আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) 






















