ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

সিলেটে এমসি কলেজে হামলায় জবি ছাত্রদলের বিক্ষোভ

  • জবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৮:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলা ও কুয়েটের উপাচার্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় ‘স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার’, ‘রগ কাটার রাজনীতি চলবে না, চলবে না’, ‘ভিসির ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’ সহ নানা শ্লোগান দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল অন্যায়ের সাথে আপোষ করেনি। শত শত নেতাকর্মীর লাশ নিয়ে ঘুরেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শত শত হাজার হাজার নেতাকর্মীকে গুম হতে দেখেছে। এই ক্যাম্পাসেই ছাত্রদল তিন নেতাকর্মীকে হারিয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে শত শত ভাইয়েরা আহত ও নিহত হয়েছে। সামনে থেকে আন্দোলন করেছে।

তিনি আরও বলেন, আন্দোলনের ক্রেডিট ছাত্রদল একা নিতে চায় না। দেশরত্ন তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রদল কাজ করবে। একই সাথে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করবে। কোন সংগঠন যদি মনে করে ছাত্রদলকে বাঁকা আঙ্গুল দেখাবে, তাদের বলে দিতে চাই, ১০ মিনিটের নোটিশে যেকোনো ষড়যন্ত্রকারী পরিস্থিতি মোকাবেলা করতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

জবি ছাত্রদলের সদস্য সচিব মো. সামসুল আরেফিন বলেন, আগে আওয়ামী লীগ ডামি প্রার্থী তৈরি করত, ডামি নির্বাচন করত। এখন একদল ডামি সাধারণ শিক্ষার্থী সাজে। আমরা বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানার এই ব্যানারটাকে কলুষিত করবেন না। আপনারা রাজনৈতিক স্বাধীনতা ব্যাবহার করুন, কোনো গুপ্ত আচরণ করবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

সিলেটে এমসি কলেজে হামলায় জবি ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ০৮:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫