নওগাঁ জেলার সীমান্ত শহর ধামইরহাটে একুশের প্রথম প্রহরে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা ভূমি অফিস,পৌর প্রশাসন,ছাত্র সমন্বয়ক, ধামইরহাট সরকারি ডিগ্রী কলেজ ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল মহিলা দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, বাজার বণিক সমিতি আমায় তারা বণিক সমিতি ধামইরহাট প্রেস ক্লাব উপজেলা প্রেসক্লাব মডেল প্রেসক্লাব সহ অন্যান্য সংগঠন সমূহ পুষ্প স্তবক অর্পণ করেন।একুশের প্রথম প্রহরে প্রভাত ফেরী সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।এ সময় বহু সংখ্যক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুষ্পইস্তবক অর্পণ অনুষ্ঠানকে আরো গুরুত্বপূর্ণ করে তোলে।
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
-
মো আব্দুর রাজজাক রাজু ধামইরহাট নওগাঁ - আপডেট সময় ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- ৬২৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























