ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধায় কুবি পরিবার

  • কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৭:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

এর আগে কার্যক্রমের শুরুতে পৌনে এগারোটার দিকে গোলচত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে শহিদ মিনারে শেষ হয়। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপাচার্যের নেতৃত্বে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এরপরে হল ও বিভাগসমূহ পুষ্পস্তবক অর্পণ করে। সবশেষে বিভিন্ন অঙ্গসংগঠনসমূহ শহিদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় শহিদ মিনারে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামজুম্মান মিলকী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. আবদুল্লাহ আল মাহবুবসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘নিজের মতো করে কথা বলার জন্য যুগে যুগে আন্দোলন হয়েছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের কড়াল থাবায় আমাদের মতপ্রকাশ দাবিয়ে রেখে ছিল। আমাদের আব্দুল কাইয়ুমসহ হাজারো ছাত্র জনতার জীবন দিতে হয়েছে। যুগে যুগে যারা জীবন দিয়েছে। তাদের স্বপ্নকে লালিত করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এখানে উপস্থিত সকল শিক্ষার্থীকে সপথ নিতে হবে স্বাধীন বাংলা উপহার দিতে হবে।’

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘একুশে ফেব্রুয়ারি নিয়ে সবার মাঝে যে চরম উৎসাহ ও উদ্দীপনা দেখেছি এটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। নিজের ভাষায় কথা বলার জন্য রক্ত দিয়েছে এমন জাতি পৃথিবীতে একটাই আছে। এজন্য সারা পৃথিবীর মানুষ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মেনে নিয়েছে। জুলাই বিপ্লবেও অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। এই আত্মত্যাগের উদ্দেশ্য হলো একটাই জনহিতকর সরকার। যেকারণে বাংলার মানুষ বারবার জীবন দিয়েছে তার মূল উদ্দেশ্য হলো যত অনিয়ম আছে তা দূর করা।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধায় কুবি পরিবার

আপডেট সময় ০৭:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫