ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

ছাত্রীহলে দলবলসহ জবি ছাত্রদল আহবায়ক সমালোচনার ঝড়

  • জবি প্রতিনিধি :
  • আপডেট সময় ০৯:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

বিনা অনুমতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে ছাত্রদলের আহ্বায়ক হিমেল প্রবেশ করে বলে  সমালোচনার ঝড় উঠে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে এই ঘটনা ঘঠতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়,আগামী শনিবার  বিশ্ববিদ্যালয়ের ‘ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিতে আসা এক মেয়েকে হলে রেখে যেতে আসেন। কিন্তু হলের মূল ফটকের ভিতরে প্রবেশের কোনো ধরনের অনুমতি নেই ছেলেদের।

নিরাপত্তার কারণে পরিচয় গোপন রেখে হলের এক ছাত্রী জানান,  সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জবি  শাখা ছাত্রদলের আহ্বায়ক  হিমেলসহ কয়েকজন কর্মী নিয়ে হলের গেইটে ভিড় করে। তারপর উনি হলের গেইটে ঢুকে পরে এক মেয়েকে হলে রেখে যেতে। পরে এই বিষয়টি নিয়ে সকলের মধ্যে বেশ সমালোচনার সৃষ্টি হয়।

আরেক  ছাত্রী বলেন, আমি বাইরে থেকে আসছিলাম। এসে দেখি হলের সামনে অনেক ভিড়। ঢুকেই দেখি ছাত্রদলের হিমেল ভাই বাইরে অনেক জন দাঁড়ানো ছিলো, তিনি ভিতরে ছিলেন। এইটা তো ঠিক না। ছাত্রী হলে ছেলেরা কেন ঢুকবে!

হলের গেইটের দায়িত্বে থাকা সেলিম বলেন,” না, ছেলেদের ঢুকার  কোনো অনুমতি নেই। হিমেল ভাই পরীক্ষার্থী মেয়টাকে দিতে আসছিলো এইটুকুই। সাথে ৭-৮ জন ছিলো বাইরে দাঁড়ানো।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এক অসহায় নারী শিক্ষার্থী এসেছিলো। সে আমাদের একজনের পরিচিত। তার থাকার জায়গা নেই। আমরা তাকে হলে থাকার ব্যাবস্থা করে দিতে গিয়েছিলাম। গেইটের ভিতরে ঢুকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি গার্ডরা যেখনে ছিলো ঐখানে বুঝিয়ে দিতে গেছিলাম আর কিছু না। আমি বুঝতে পারি নি।

হল প্রভোস্ট অধ্যাপক ড.আঞ্জুমান আরা বলেন,” হলে কোনো ছেলের ঢুকার অনুমতি নেই, এইটা তারা করতেই পারে না। এইটা কি ধরনের কাজ, কেনো মেয়েকে দিতে আসলে হলে প্রবেশ করবে। আমি তো তেমন কিছুই জানি না। আমি দেখছি ব্যাপারটা।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ছাত্রীহলে দলবলসহ জবি ছাত্রদল আহবায়ক সমালোচনার ঝড়

আপডেট সময় ০৯:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫