ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

ফুলছড়িতে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলা

গাইবান্ধার ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ প্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল।
এসকেএস ফাউন্ডেশন পরিচালক (অর্থ) খোকন কুমার কুন্ডু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখি সরকার, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী বাহারাম খান, পিকেএসএফ এর ব্যবস্থাপক (আরএমটিপি) পুষ্টিবিদ কপিল কুমার পাল, মেলায় অংশগ্রহণকারী আব্দুল হান্নান প্রমুখ।
মেলায় পুষ্টিকর খাবার, ফ্রি মেডিকেল ক্যাম্প, সমৃদ্ধ বাড়ি, ভিটামিন, মিনারেল, ওয়াস, কৃষি ও লাইভ কুকিং সহ পুষ্টি সচেতনতা বিষয়ক ১৩টি স্টল স্থান পায়। বিকেলে পুষ্টি সচেতনতায় নাটক এবং পট গান সকলের মন জয় করে। শেষে মেলায় অংশগ্রহনকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

ফুলছড়িতে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলা

আপডেট সময় ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫