ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাত ৯ টার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করার নির্দেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগের অনুষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমসহ সকল ধরনের আয়োজন রাত ৯:০০ টার মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক করে একটি প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল (১৯ ফেব্রুয়ারি) গভীর রাত ১:০০ টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উচ্চ শব্দে গান বাজানো হয়। এতে হলের শিক্ষার্থীরা বিরক্ত হয়ে প্রতিবাদ জানায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার (২০ ফেব্রুয়ারি, ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রজ্ঞাপন জারি করে।

ববি প্রক্টর ড. সোনিয়া খান সনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ও খেলাধুলার আয়োজন গভীর রাত পর্যন্ত চলে, যা ক্লাস ও পরীক্ষার পরিবেশে বিঘ্ন ঘটায়। এছাড়া, হলে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা ও নামাজের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিচের নিয়মগুলো অনুসরণ করার নির্দেশনা প্রদান করেছে:

১. অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না।
২. অনুমোদিত স্থানের মধ্যে অনুষ্ঠান সীমাবদ্ধ রাখতে হবে।
৩. বিকাল ৪:৩০ টার আগে কোনো শব্দযন্ত্র বাজানো যাবে না।
৪. একাডেমিক কার্যক্রম চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোনো শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।
৫. অন্য বিভাগের ক্লাস ও পরীক্ষার পরিবেশে বিঘ্ন ঘটানো যাবে না।
৬. সকল অনুষ্ঠান রাত ৯:০০ টার মধ্যে সম্পন্ন করতে হবে।
৭. অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে আয়োজকদের দায় বহন করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সতর্কবার্তা:

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে এবং সবার জন্য একটি উপযুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাত ৯ টার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করার নির্দেশ

আপডেট সময় ০২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫