ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কুমিল্লায় অবৈধ ভারতীয় মালামাল আটক

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৮৮,৬৬,৯২৬/- (আটাশি লক্ষ ছেষট্টি হাজার নয়শত ছাব্বিশ) টাকা মূল্যের অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার মোবাইলফোন আটক করা হয়। ১৯ ফেব্রুয়ারি (বুধবার) আনুমানিক ২টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ৩৪,০০০ পিস অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৯ টি বিভিন্ন প্রকার মোবাইলফোন আটক করা হয়। যার সর্বমোট মূল্য-৮৮,৬৬,৯২৬/- (আটাশি লক্ষ ছেষট্টি হাজার নয়শত ছাব্বিশ) টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি বলেন, দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান দমনের দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রহরার মাধ্যমে সফলতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। চোরাচালান রোধে বিজিবির এই ধরনের আভিযানিক কার্যক্রম এবং কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কুমিল্লায় অবৈধ ভারতীয় মালামাল আটক

আপডেট সময় ০২:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫