চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাংগা সীমান্ত এলাকা থেকে চোরাচালানকৃত ভারতীয় মহিষ আট করেছে বর্ডার গার্ড ব্যটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই মহিষ আটক করে ৫৩ বিজিবি। তবে এ সময় কাওকে আটক করতে পারেনি বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তীতে তিনি জানান, সাদ্দামের চর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাংগা বিওপির একটি টহল দল জেলার সদও উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চরবাডাংগা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এ সময় বুধবার দিবাগত গভীর রাত পৌণে ৩টায় বৃহস্পতিবার সীমান্তের নিকটবর্তী একটি মাঠে মালিক বিহিন ১০টি মহিষ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তা জব্দ করে বিজিবি সদস্যরা। তিনি আরো জানান, ধারণা করা যায় মহিষগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে পাচার করে এনে পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে বিক্রির ব্যবস্থা করা হতো। তবে আটকের পর মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ টি ভারতীয় মহিষ আটক
-
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০২:১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৩৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























