বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাটের আয়োজনে জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ৩’শতাধিক আনসারের উপস্থিততে নানা আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার, জনাব মোঃ আব্দুস সামাদ, বিবিএম, পিভিএমএস। এসময় বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের শুভ উদ্ভোদন করেন, রেঞ্জ কমান্ডার ও আগত অতিথিগন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব তরিকুল ইসলাম ও সিভিল সার্জন নির্মলেন্দু রায়। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশের জন্য অবদান ও ভালো কাজের প্রতিবেদন তুলে ধরেন ২৮ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার জনাব কামারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ এইচ এম রকিব হায়দার।।
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
-
একরামুল হক একরাম, লালমনিরহাট প্রতিনিধিঃ - আপডেট সময় ০২:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- ৭২৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























