চট্টগ্রামের মিরসরাই উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইগনাইট মিরসরাই এর তিন ইউনিয়নে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এক্সিকিউটিভ কমিটির সভাপতি মেহেদী হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গুলোর অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আহমেদ রাকিবকে সভাপতি এবং আব্দুল্লাহ আল নোমান (রায়হান) কে সাধারণ সম্পাদক করে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি ইকবাল সজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক বাপ্পি দেব নাথ, অর্থ সম্পাদক মাঈন উদ্দিন, দপ্তর সম্পাদক নুর উল্লাহ,
সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রায়হান, আইন বিষয়ক সম্পাদক আছিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা নাহিদুল ইসলাম (রাফিন), শিক্ষা বিষয়ক সম্পাদক সাদমান হোসেন তন্ময়, মহিলা বিষয়ক সম্পাদিকা তাবাচ্ছুম আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতেখার নাঈম এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আফতাব আল মাহমুদ।
অন্যদিকে রিয়াজ উদ্দিন শাহকে সভাপতি এবং সাইমুন হোসেন ইমনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ১২নং খৈয়াছড়া ইউনিয়নের (আংশিক) কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
অর্থ সম্পাদক মাহমুদ হাসান ভুঁইয়া, দপ্তর সম্পাদক মুনতাসির ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মো: তৌহিদ শাহ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন আবিদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ফারহান তাসনিম।
এছাড়াও জিয়া উদ্দিন-কে সভাপতি ও এ এম মুশফিক দোজা-কে সাধারণ সম্পাদক মনোনীত করে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফতেহ আলি চেীধুরী, মো: সালাউদ্দিন ও মো রায়হান উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ খান, পারভেজুল হোসেন ও সায়েদ আল জাবের, অর্থ সম্পাদ জাহেদুল হাসান তুষার, দপ্তর সম্পাদক হোসাইন বিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মাছুম হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদ সিদরাতুল ইয়াছিন আনমুন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাইয়ুম মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো রাকিবুল হাছান অন্তর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ জাহেদ শাওন, নির্বাহী সদস্য- তানজিলুল ইসলাম, রিয়াজ উদ্দিন, আব্দুল মোমিন শাওন।
সংগঠনটির সভাপতি মেহেদী হাসান জাবেদ বলেন, ইগনাইট মিরসরাই একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা আমাদের সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন কমিটিগুলো গঠন করা হচ্ছে। যাতে করে যেকোন সেবামূলক কাজ উপজেলার প্রতিটি ইউনিয়নে বাস্তবায়ন করা সহজ হয়।
প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট নাজমুল হোসেন জানান, আমরা আপাদত মঘাদিয়া, ওয়াহেদপুর এবং খৈয়াছড়া ইউনিয়নের কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। আশাকরি শীঘ্রই পুরো উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন কমিটিগুলো শেষ করতে পারবো।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 






















