মানিকগঞ্জ ঘিওর উপজেলা ৪৮ নং জোকা সরকারী প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৯ ই ফেব্রুয়ারি বুধবার সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ ইসলাম সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম।এ সময় আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ মাকসুদ হোসেন,বালিয়াখোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউ,পি সদস্য মুকুল মিয়া ও মোহাম্মদ মাসুদ রানা এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান তপন, মানিকগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের একাউন্টেন্ট,অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ঘিওর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ ইসলাম শিকদার শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন, শিক্ষা জীবনে প্রাথমিক শিক্ষা হচ্ছে প্রথম ধাপ। লেখা-পড়া করার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ,যা শিক্ষার্থীদেরকে মাদক ও বাজে অভ্যাস হতে দূরে রাখে। আমি এই বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীদের অভিবাবক ও অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করছি,সেই সাথে যে কোন সহযোগিতার করার আশ্বাস প্রদান করছি। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করে বলছি ,আগামী সংসদ নির্বাচনে তোমারা তোমাদের অভিবাবকদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে বলবে। কারণ অতীতে বিএনপি সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করার লক্ষে ব্যাপক কাজ করেছে,যা অন্য কোন সরকার পারেনি। ইতিমধ্যে তোমারা হয়তো জেনেছো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা তোমারা নিজেরা খুব গুরুত্ব দিয়ে পড়বে এবং তোমাদের অভিবাবকদের সাথে আলোচনা করবে। আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন,উনার জন্য সকলের নিকটে দোয়া চাই। পরিশেষে আমি তোমাদের সুন্দর জীবন ও সার্বিক মঙ্গল কামনা করছি,যাতে তোমরা ভবিষ্যতে মানুষের মত মানুষ হতে পারো। বক্তব্য শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জ ঘিওরে জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
-
মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ - আপডেট সময় ০৯:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৬০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























