ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

কুয়েটে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল 

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ শাখা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের  জিয়া মোড় থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  মেইন গেটে এসে এসে সমবেত হয়।

এ সময় তাদের,”কুয়েটে হামলা কেন প্রশাসন জবাব চাই”, ” দিয়েছিতো রক্ত আরো দিব রক্ত, এই রক্ত কোনো দিনও পরাজয় মানে না”,  “সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সহ সভাপতি সাদীয়া মিম  বলেন, কুয়েটের মত জাতীয় পর্যায়ের একটি বিশ্ববিদ্যালয়ের যে হামলা হয়েছে, যে সহিংস আচরণ শিক্ষার্থীদের সাথে করা হয়েছে তা অত্যান্ত নেক্কার জনক। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও এর সাথে জড়িত সকল রাজনৈতিক অরাজনৈতিক বা যেই হোক না কেন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি আওত্তায় আনা হয়। সকল ছাত্র সমাজ ও সকল জনতার মনে যেন এই শাস্তি যেন দৃষ্টান্ত স্থাপন করে থাকে

সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, গতকাল দিনভর কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর কি নির্মমভাবে হামলা চালানো হয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাহায্যে জানতে পেরেছি ছাত্রদল এই হামলা চালিয়েছে। এছাড়া আরো দেখেছি স্থানীয় যুবদলকে হামলার  অংশীদার হিসেবে মনে করা হচ্ছে। আমার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে অস্ত্রের রাজনীতি এখন থেকে শুরু নয়, আমরা অতীতে শিবির, ছাত্রদলের হাতে অস্ত্রের ঝনঝনানি দেখেছি। এছাড়াও সর্বশেষ ছাত্রলীগ বিগত ১৬ বছরে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির নাম নিয়ে ছাত্র রাজনীতিকে যে কলঙ্কিত করেছে এর দায়ভার ছাত্রলীগ কোনোভাবে এড়াতে পারে না। আমরা ক্যাম্পাসের আর অপরাজনীতি দেখতে চাই না। আমরা ইতিমধ্যে দেখেছি কুয়েট আগামী আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। আমরা বাংলাদেশের আর কোন বিশ্ববিদ্যালয়কে এরকম দেখতে চাই না যে কোন ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তারের কারণে ক্যাম্পাস একদিনের জন্য বন্ধ হোক। সর্বশেষ কুয়েটে যে হামলার ঘটনা ঘটেছে সেটার সুস্থ তদন্ত দাবি করছি এবং জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে সরকারকে জোর দাবি জানাচ্ছি এবং কোন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি যেন আধিপত্য বিস্তার না করতে পারে তার জোর দাবি জানাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

কুয়েটে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল 

আপডেট সময় ০৯:০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫