মানিকগঞ্জ শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের উথলী হাসপাতালের বিপরীতে অবস্থিত ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসয় মেয়াদোত্তীর্ণ ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য রাখা এবং ভ্যাক্সিন যথাযথ ভাবে সংরক্ষণ না করায় আল-মদিনা, ডে-নাইট ও ডেইলি ফার্মেসীকে ঔষধ ও কসমেটিকস আইনে,২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১৫০০০/- অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ আহম্মেদ।
এ সময় তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জ শিবালয়ে তিনটি ফার্মেসীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত
-
মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ - আপডেট সময় ০৮:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৩১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























