সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

ইডেন ছাত্রলীগের ১৪ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে” গত ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ছাত্রলীগের ১৪ নেত্রীকে বহিষ্কার করেছিল ছাত্রলীগ। বুধবার (২৩ নভেম্বর) রাতে তাদের ওপর থেকে সেই বহিষ্কারাদেশ তুলে নিয়েছে সংগঠনটি।  বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ প্রত্যাহার করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক, আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সহসভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা এবং সূচনা আক্তারের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে সংগঠনকে ব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিট বাণিজ্যের অভিযোগ ওঠে। এই ঘটনায় বেশ কিছুদিন ধরে উত্তপ্ত ছিল কলেজ ক্যাম্পাস। দুই বার মুখোমুখি অবস্থান ও মারামারির ঘটনাও ঘটে দুই পক্ষের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

ইডেন ছাত্রলীগের ১৪ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় ০১:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২