ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

রংপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রংপুরে অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুর্ঘনার শিকার হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জান্নাত নগরীর মাহিগঞ্জ আমতলা বিদ্যাপীঠ ও কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী। ওই শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠি, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। পরবর্তিতে মাহিগঞ্জ-পাওটানা সড়কে গতিরোধক ও ট্রাফিক সাইন স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আমতলা এলাকার দোলন মিয়ার মেয়ে দারুল জান্নাত মঙ্গলবার দুপুরে টিফিন শেষে বাসা থেকে স্কুলে ফেরার পথে মাহিগঞ্জ-পাওটানা সড়কে অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনার পরপরই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা ছুটে এসে জান্নাতকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। শিক্ষার্থী মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠি, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। পরে উত্তেজিত শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কে গতিরোধক, ট্রাফিক সাইন স্থাপনসহ ঘাতক অটোচালকের শাস্তির দাবিতে আমতলা মোড়ে রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় আন্দোলনের কারণে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আমতলা বিদ্যাপিঠ ও কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, জান্নাত আমার প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অবিলম্বে ঘাতক অটোচালকের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি।

মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রংপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময় ০৪:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫