ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়,নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।প্রধান অতিথি তাঁর শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে সকল শিক্ষার্থীকে অসৎ সঙ্গ পরিহার এবং সৎ চরিত্রের জীবন গঠনের আহ্বান জানান। প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন উচ্চ শিক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শিক্ষাগুরুর আদেশ মেনে চলার নির্দেশ প্রদান করেন।
সহকারি শিক্ষক আব্দুর রহিম সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট মহিলা কলেজের প্রদর্শক নুরুজ্জামান রুবেল। সাবেক প্রধান শিক্ষক মোতালেব হোসেন, সাবেক শিক্ষক আঃ জব্বার, আঃ সাত্তার ফারুকী, উম্মে কুলসুম। ২০২৪ সালে ১৭ জন জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সপ্তম, অষ্টম নবম ও দশম শ্রেণির ১ম, ২য়, ৩য় রোল নং প্রাপ্তদের পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের সকল শিক্ষকের সহযোগিতায় সকল শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দৌড়, বিস্কুট দৌড়, চামচ দৌড়, হাড়িভাঙ্গা, বালিশ বদল, সাইকেল খেলা, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি ১৯ টি ইভেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম ::
ধামইরহাট বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় পর্ব অনুষ্ঠিত
-
মো আব্দুর রাজজাক রাজু ধামইরহাট (নওগাঁ) - আপডেট সময় ০৩:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৭৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























