ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান। প্রধান বক্তা , জামায়াত মনোনীত শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও জেলার নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন।
বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শহিদুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য শাহজালাল চৌধুরী, মুহাম্মদ ইলিয়াছ, ছাত্র শিবিরের সভাপতি সাখাওয়াত কাওসার । বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীণভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ক্যাঙারু বিচার ব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা ও কারান্তরীণ করা হয়েছে। তবে ৫ আগস্টে দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াত নেতা আজহারকে মুক্তি দেওয়া হচ্ছে না। অবিলম্বে জামায়াত নেতা আজাহারকে মুক্তি দিতে হবে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫