নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড ঢাকা-সিলেট মহাসড়ককের খামেররচর বীজের নিচ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন খামারেরচর বীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর বয়স আনুমানিক (৩৫) বছর হবে বলে জানায় পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, দেওয়ানেরচর গ্রামের কাজল মোল্লার ছেলে নাহিম মোল্লা জাতীয় জুরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলাব থানার (ওসি) তদন্ত নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে। বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত হবেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
সংবাদ শিরোনাম ::
বেলাবতে অজ্ঞাত নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার
-
মোঃ এমাদ মিয়া বেলাব(নরসিংদী) প্রতিনিধি: - আপডেট সময় ১১:৫৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























