১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ফজর বাদ থেকে গাজীপুরে শ্রীপুর উপজেলার পটকা গ্রামের গভীর বনে মানিকগঞ্জ পীর সাহেবের ৩ দিনব্যাপী ইসলামী বন সম্মেলন ও হালকায়ে জিকির শুরু হইয়াছে। শত শত আলেম-ওলামা, মুরিদান,বক্ত, মুফাসসির,শায়কুল হাদিস সহ গতকাল সন্ধ্যায় তিনি উক্ত বনে অবস্থান করছেন। সাথে নিজস্ব কর্মী বাহিনী উক্ত বনের নিরাপত্তায় রয়েছে। এখানে প্রতিদিন প্রায় ৩ লক্ষাধিক নারী-পুরুষের সমাগম হবে। মহিলাদের জন্য পর্দার অন্তরালে আড়ালে অবস্থানের জন্য আলাদা ব্যবস্থা করা হইয়াছে। তাই এখানে ৩ দিনের জন্য অস্থায়ীভাবে হাজারেরও অধিক দোকান-পাট গড়ে উঠেছে। ৩ দিনে এখানে কোটি টাকার ব্যবসা-বাণিজ্য হবে।এই সম্মেলন ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে আখেরি মোনাজাত হবে ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে।
মোনাজাত পরিচালনা করবেন আধ্যাত্মিক সাধক, কুতুবুল আফতাব অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আজহারুল ইসলাম সিদ্দিকী(রহ্)এর খেলাফত প্রাপ্ত প্রধান খলিফা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও অন্যতম চিকিৎসা বিজ্ঞানী পীরে কামেল ও মোকাম্মেল রাহবায়ে তরিকত,আলহাজ্ব হযরত মুফতি ডঃ মাওলানা মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেব,বিএ অনার্স, এম এ,এম এম, এল এল বি, পিএইচডি(ঢাকা বিশ্ববিদ্যালয়) । শায়খ ত’লিমে ইসলাম মানিকগঞ্জ, বাংলাদেশ।
৫১ বছর পূর্বে উনার মরহুম পিতা শ্রীপুর বনে এই সম্মেলন শুরু করেছিলেন।
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে মানিকগঞ্জের পীর সাহেবের ৪৩ তম বন সম্মেলন শুরু :
-
কবির আকন্দ( শ্রীপুর প্রতিনিধি) : - আপডেট সময় ১১:২৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























