ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

আবারও ভার্চ্যুয়াল ঝগড়ায় লিপ্ত অপু-বুবলী

অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চ্যুয়াল ঝগড়া যেন থামছেই না। বরং নিজেদের চলমান ঝগড়ার দ্বিতীয় পর্বই যেন সারলেন দুই নায়িকা। জন্মদিনে শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন, বুবলীর এমন বক্তব্যের একটি সংবাদ ২২ নভেম্বর নিজের ফেসবুকে শেয়ার করেন অপু। ক্যাপশনে বুবলীকে খোঁচা দিয়ে লেখেন, ‘কী যে মজা মজা!’ সঙ্গে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসি।

বুবলীও সেই পোস্টের জবাব দেন পরদিন (২৩ নভেম্বর)। নিজের ফেসবুকে অপুকে ইঙ্গিত করে তিনি লেখেন, “একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।”

অপু এই পোস্টের জবাব দিতে বিলম্ব করলেন না বুবলীও। তবে এবার যেন ধরি মাছ না ছুঁই পানি পদ্ধতি অবলম্বন করলেন ‘বসগিরি’ নায়িকা। অপুর নতুন ব্যঙ্গাত্মক পোস্টের জবাবে বাংলা অভিধানের দ্বারস্থ হলেন তিনি। অপুকে ইঙ্গিত করে অন্যের একটি পোস্ট নিজের ফেসবুক দেয়ালে শেয়ার করেন বুবলী। যেখানে গুগলে বাংলা ডিকশোনারিতে খোঁজা হচ্ছে ‘বেটি’ শব্দের অর্থ। যেখানে অভিধান জানাচ্ছে ‘বেটি’ অর্থ কন্যা, মেয়ে।

অপু-বুবলীর এমন ভার্চ্যুয়াল ঝগড়ার মধ্যে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন শাকিব। যেখানে তিনি জানিয়েছেন জন্মদিনে বুবলীকে ডায়মন্ডের কোনো নাকফুল উপহার দেননি তিনি। দেখা যাক অপু-বুবলীর এই ভার্চ্যুয়াল যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

আবারও ভার্চ্যুয়াল ঝগড়ায় লিপ্ত অপু-বুবলী

আপডেট সময় ১২:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২