ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দেইনি: শাকিব খান

এবারের জন্মদিন (২০ নভেম্বর) উপলক্ষে শাকিব খানের কাছ থেকে একটি ডায়মন্ডের ‘নাকফুল’ উপহার পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নায়িকা বুবলী। সেই খবরের একটি লিংক নিজের ফেসবুকে শেয়ার করে শাকিব খানের সাবেক স্ত্রী, নায়িকা অপু বিশ্বাস লিখেছিলেন- ‘কী যে মজা মজা!’ সঙ্গে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসি।

বুবলীও সেই পোস্টের জবাব দেন। নিজের ফেসবুকে তিনি লেখেন, “একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।”

গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘ডায়মন্ডের নাকফুল তিনি (বুবলী) উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি।’

অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট
অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট

‘বীর’-এর বাবা আরও যোগ করেন, ‘সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দেইনি: শাকিব খান

আপডেট সময় ১১:৫৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২