বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে “সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ছাত্রশিবিরের অবদান ও প্রত্যাশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামের হল রুমে আয়োজিত এ সেমিনারে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারটি ছাত্রশিবির কুমিল্লা মহানগরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় এবং মহানগর সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ শফিকুল আলম হেলাল। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে কখনোই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেনি। বরং গত ৪৮ বছরে সংগঠনটি এমন মানুষ তৈরি করেছে, যারা নিজেদের কথা ও কাজে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।” মূল প্রবন্ধে শফিকুল আলম হেলাল বলেন, “দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ছাড়া কেউ প্রকৃত সুনাগরিক হতে পারে না। একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে নাগরিকদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্যই হচ্ছে এমন নাগরিক তৈরি করা।”
সংবাদ শিরোনাম ::
৪৮ বছরে দেশপ্রেমের দৃষ্টান্ত গড়েছে ছাত্রশিবির – কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ১২:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























