ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

কোর্তোয়ার বীরত্বে ম্লান কানাডার চমক

পুরো ম্যাচজুড়েই দুর্দান্ত খেলেছে কানাডা। র‍্যাংকিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা বেলজিয়ামের বিপক্ষে একের পর এক আক্রমণ করে রীতিমতো চমকে দিয়েছে দলটি। কিন্তু সেই দলটাকেই শেষমেষ হার মানতে হয়েছে এক গোলের ব্যবধানে। কারণ গোলমুখে বেলজিয়ামের এক নায়ক ছিলেন অপ্রতিরোধ্য। 

থিবো কোর্তোয়া, বেলজিয়ামের এ গোলরক্ষক ক্লাব পর্যায়ে খেলেন স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের হয়ে। গত মৌসুমেই তার দলকে জিতিয়েছেন ইউরোপ সেরার শিরোপা। অবশ্য স্বীকৃতিও মিলেছে তার, বছর না ঘুরতেই তার হাতে উঠেছে সেরা গোলরক্ষকের পুরষ্কার। ক্লাব পর্যায়ে দুর্দান্ত উড়ন্ত ফর্মে থাকা এ গোলরক্ষক এবার জাতীয় দলের হয়েও দেখালেন সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধ, লজ্জাজনক হারের মুখ থেকে বাঁচিয়ে দলকে এনে দিলেন জয়ের স্বাদ।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে কানাডা। বল দখলের লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে ব্যাপক এগিয়ে ছিল জন হের্ডম্যানের শিষ্যরা। শুধু তাই নয়, প্রথম বিশ মিনিট একের পর এক আক্রমণে বেলজিয়াম রক্ষণে রীতিমতো ভীতি ছড়াচ্ছিল আমেরিকার দলটি। পুরো ম্যাচজুড়েই ছিল তার রেশ। তবুও একটি গোল আদায় করতে পারেনি আমেরিকার দলটি। বলতে গেলে এই কৃতিত্ব পুরোটাই কোর্তোয়ার।

ভালো খেলার ফলস্বরূপ ম্যাচের দশম মিনিটেই নিশ্চিত গোলের সুযোগ পেয়ে যায় কানাডা। কারাসকোর করা হ্যান্ডবল রেফারি্র চোখ এড়িয়ে গেলেও ভিএআর দেয় পেনাল্টি। কিন্তু আলফানসো ডেভিসের স্পটকিক বাঁ দিকে লাফিয়ে পড়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। নিশ্চিত গোলের সুযোগ হারায় কানাডা। আমেরিকার দলটি এরপরও সুযোগ পেয়েছিল বেশ কয়েকটা। কিন্তু ফিনিশিংয়ের অভাব আর কোর্তোয়ার দেয়াল একটি সম্ভাবনাকেও বাস্তবে রূপ দিতে দেয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

কোর্তোয়ার বীরত্বে ম্লান কানাডার চমক

আপডেট সময় ১১:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২