ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

গাজীপুরের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গাজীপুরের পাঁচ আসনের মধ্যে চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে দলটির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন- সদর (গাজীপুর-২) আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী, শ্রীপুর (গাজীপুর-৩) আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. জাহাঙ্গীর আলম, কাপাসিয়া (গাজীপুর-৪) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর মেট্রো থানার আমির অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী, কালিগঞ্জ (গাজীপুর-৫) মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান।

দলীয় সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের শেষে দিকে গাজীপুর ২, ৩, ৪ ও ৫ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। তবে এখনও গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহা. জামাল উদদীন বলেন, ‘প্রাথমিকভাবে চারটি আসনে প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। তবে গাজীপুর-১ আসন এখনও চূড়ান্ত হয়নি। আমাদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মতামত নেই। তারপর আমাদের স্থানীয় নেতৃবৃন্দের মতামত ও কেন্দ্রীয় সংগঠনের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব প্রার্থী একেবারে চূড়ান্ত নয়। নির্বাচনের আগে যেটা ঘোষণা হয় সেটিই চূড়ান্ত।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

গাজীপুরের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আপডেট সময় ১২:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫