সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে ইবি ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে ইবি শাখা ছাত্রদল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলের মাধ্যমে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে তাদের দাবি সমূহ তুলে ধরে।

কর্মসূচিতে দলটি ‘ছাত্রদলের একশন ডাইরেক্ট একশন’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘খুনি হাসিনার আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দোসরদের চামড়া তুলে নিবো আমর’, ‘আওয়ামী লীগের পুনর্বাসন, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে প্রবেশ করে এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে ছাত্রদল ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এ সময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বিগত কয়েক মাস পার হওয়ার পরও এখনো ক্যাম্পাসে দোসরের বিপক্ষে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে পাইনি। প্রশাসনের বিভিন্ন পদে দোসরের উপস্থিত বিদ্যামান। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সম্পূর্ণ দোসরমুক্ত হয়ে পালন করতে চাই। তাই দ্রুত সময়ের মধ্যে এই দাবিসমূহ বাস্তবায়ন করবেন।

উল্লেখ্য, এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মাসের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে ইবি ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

আপডেট সময় ০৩:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫