ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের নাম থেকে শেখ মুজিবের নাম মুছে ‘শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন’ নামকরণ করলো যবিপ্রবি শিক্ষার্থীরা

  • হানিফ
  • আপডেট সময় ১১:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৭০ বার পড়া হয়েছে

স্বৈরাচার শেখ হাসিনার ফের বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শিক্ষার্থীরা। মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নামফলক পরিবর্তন করে ‘শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন’ সংবলিত ব্যানার ঝুলিয়ে দিয়েছে তাঁরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা “শেখ হাসিনার কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও”, “স্বৈরাচারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”, “আজকের এই দিনে, আবরার তোমায় মনে পড়ে”, “সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না” ইত্যাদি স্লোগান দিতে থাকে।

মিছিল শেষে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী হান্নান হোসেন বলেন, ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য শহীদ আবরার ফাহাদকে স্বৈরাচারীর দোসররা পিটিয়ে হত্যা করেছিল। তাঁরই স্মরণে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন এর নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন নামকরণ করা হয়েছে।

শিক্ষার্থী হোসাইন মো. আল আরমান বলেন, নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবগত করেছিলাম স্বৈরাচার শেখ পরিবারের নামে বিশ্ববিদ্যালয়ে যতগুলো স্থাপনা রয়েছে সেগুলোর নাম পরিবর্তন করার জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভ্রুক্ষেপ না করায় আমরা নাম পরিবর্তন করে রেখেছি শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন।

গণিত বিভাগের শিক্ষার্থী মো. সুমন আলী বলেন, আমরা গতবছরের ২৭ নভেম্বর রেজিস্টার বরাবর নাম পরিবর্তনের জন্য চিঠি দিয়েছিলাম। আমরা মতবিনিময় সভাও করেছিলাম কিন্তু ফলাফল শূণ্য

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের নাম থেকে শেখ মুজিবের নাম মুছে ‘শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন’ নামকরণ করলো যবিপ্রবি শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫