ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • মোঃ শাহিন হোসেন
  • আপডেট সময় ০৭:৩০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭২৪ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় আরও ১১ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির।

দণ্ডপ্রাপ্ত আসামিরা
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—

শহীদুল ইসলাম (৫০), পিতা: তছির উদ্দিন
আব্দুস সালাম (৬০)
আবুল কালাম আজাদ (৫৫)
আশরাফ (৪৫), পিতা: আব্দুস সামাদ
ইব্রাহিম (৬০), পিতা: সুবিদ আলী সোনার।

ঘটনার বিবরণ
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ফজলুর রহমানকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারপিট করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

মামলার প্রক্রিয়া
ঘটনার দিনই নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। পরবর্তীতে সিআইডি পুনঃতদন্তের পর ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত ২২ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে চূড়ান্ত রায় প্রদান করেন। এতে ৫ জনকে যাবজ্জীবন সাজা, ১১ জনকে খালাস এবং বিচার চলাকালে ৩ জন আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৭:৩০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫