সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

আন্দোলনে ছাত্র হত্যা মামলায় লক্ষ্মীপুরে আওয়ামীপন্থী দুই আইনজীবী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আওয়ামীপন্থী দুই আইনজীবী গ্রেফতার।লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

এর আগে সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, তারা দু’জনেই আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময়ে তাদের পুলিশ গ্রেফতার করে। আইনজীবী নুরুল হুদা পাওয়ারীকে তার বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাওয়ার পথে গ্রেফতার করা হয়। এ দুই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নুরুল হুদা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান বাবর।

এদিকে এ দুই আইনজীবী গ্রেফতার হওয়ায় আওয়ামীপন্থী অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুর সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে লক্ষ্মীপুরে চার ছাত্র নিহত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

আন্দোলনে ছাত্র হত্যা মামলায় লক্ষ্মীপুরে আওয়ামীপন্থী দুই আইনজীবী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫