সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান ১০ টি ড্রাম ট্রাক আটক

  • মোঃ মাসুদ আলম
  • আপডেট সময় ১১:১৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৪০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই, ইছালিয়া, করাঙ্গীসহ চা বাগানের ছড়া থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন কোনভাবেই বন্ধ হচ্ছে না। প্রতিদিন চুনারুঘাট উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ এস্কেভেটর, ড্রাম ট্রাক, ট্রাক্টর ও বালু উত্তোলনের মেশিন জব্দ করলেও মাটি কাটা বন্ধ হচ্ছে না। প্রশাসন একদিকে অভিযান করলে, অন্যদিকে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি, বালু লোটেরার দল। আজ রবিবার (০২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২ টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত চুনারুঘাট উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের খোয়াই নদীর নতুন ব্রিজ সংলগ্ন স্থান থেকে ৩টি এস্কেভেটর ও ১০টি ড্রাম ট্রাক আটক করেছে।
এ অভিযান পরিচালনা করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুব আলম মাহবুব। এসময় উবাহাটা বালুমহালের ইজারা বহির্ভূত অংশ হতে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি এস্কেভেটর মেশিন এবং ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়৷ এবং, মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ০৭ টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা পরিষদ মাঠে রাখা হয়েছে। এর আগে ‍বৃহস্পতিবার ও শনিবার গাধাছড়া ও ইছালিয়া ছড়ায় অভিযান চালিয়ে কমপক্ষে ২০টি মেশিন ও ২ হাজার ঘনফুট পাইপ ধংস করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান ১০ টি ড্রাম ট্রাক আটক

আপডেট সময় ১১:১৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫